ঘাটাইলে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে শামিম হোসেন (১৪) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলার ২

2024-09-13T13:33:42+00:00
2024-09-13T13:33:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৩ পিএম   (ভিজিট : ১৩৩)
X

টাঙ্গাইলের ঘাটাইলে শামিম হোসেন (১৪) নামে এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলার ২ নং ঘাটাইল সদর ইউনিয়নের কাইতকাই গ্রামের আক্তারের বাড়ির পালান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত শামিম ঘাটাইল পৌরসভার ১ নং ওয়ার্ডের ভানিকাত্রা গ্রামের ভ্যান চালক আঃ করিমের ছেলে। শামিম কিছুদিন স্থানিয় ঝরকা বাজারে একটি মুরগির দোকানের কর্মচারী ছিলো। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে উপজেলার ২ নং ঘাটাইল সদর ইউনিয়নের কাইতকাই গ্রামের আক্তারের বাড়ির আঙ্গিনায় ধানক্ষেত সংলগ্ন লাশটি দেখতে পায় স্থানীয়রা। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও  রক্তাক্ত অবস্থায় পরে ছিলো। সাথেই পরে ছিলো ইট। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের মা শেফালি বেগম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে আমার ছেলে মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর রাতে বাড়িতে  ফিরেনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ বিসা মিয়া জানান, শামিম এলাকায় মাঝেমধ্যে বিভিন্ন জনের গাছের নারিকেল ও ফল চুরি করতো। এর আগে কয়েকবার চুরি করে ধরাও পরেছে। এ সংক্রান্ত ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ২ নং ঘাটাইল  সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আক্তারের বাড়িতে কেউ থাকে না প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ শামিমকে সেখানে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাতকরে হত্যাকরে চলে গেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রকিবুল ইসলাম  বলেন, লাশ উদ্ধারকরে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে সঠিক কারন জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy