মঠবাড়িয়ায় বিএনপির আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার সকালে মঠবাড়িয়া শহীদ

2024-09-13T13:56:09+00:00
2024-09-13T13:56:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় বিএনপির আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৬ পিএম   (ভিজিট : ২৪৫)
X

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার সকালে মঠবাড়িয়া শহীদ মিনার সম্মুখ সড়কে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রায় দুই কিলোমিটার ব্যাপী দীর্ঘ মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রা‌ধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।

পরে উপ‌জেলা বিএন‌পি নেতা আবুল কালাম আজাদ সাবুর সভাপ‌তি‌ত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা  রিপন মাতুব্বর, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সহ সভাপ‌তি ইসমাইল হোসেন হাওলাদার, সা‌বেক ছাত্রদ‌লের সভাপতি মাহবুবুল ইসলাম নান্না, ‌বিএন‌পি নেতা খ‌লিলুর রহমান খন্দকার, সাইদুর রহমান দুলাল সর্দার,  ‌রিপন মাতুব্বর, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, কামরুল ইসলাম মনির প্রমুখ।

বক্তারা দলের ত্যাগী পরিক্ষিত সৈনিক, আন্দোলন সংগ্রামে বহু হামলা-মামলার শীকার ও বার বার কারাবরণকারী নেতা রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় লাগাতার কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন নেতাকর্মীরা।

উ‌ল্লেখ‌্য, গত বৃহস্প‌তিবার সন্ধ‌্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার অ‌ভি‌যোগ এ‌নে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেন।

জানা‌গে‌ছে, আওয়ামী লী‌গের শৈরাচারী শাসন আম‌লে দ‌লের ক্রা‌ন্তিল‌গ্নে বিএন‌পির সদ‌্য ব‌হি‌স্কিৃত নেতা রুহুল আ‌মিন দুলাল শক্ত হা‌তে দ‌লের হাল ধ‌রেন।

বার বার হামলা, মামলা, জখম ও কারাবরণকারী ত‌্যাগী এই নেতা ১৯৮০ সা‌লে মঠবাড়ীয়া থানা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দা‌য়িত্ব পালন ক‌রেন। ১৯৮২ সা‌লে থানা ছাত্রদলের আহবায়ক, ১৯৮৪-১৯৯২ সা‌ল পর্যন্ত ছাত্রদলের তিনবার সভাপতি এবং পরবর্তী এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ গ্রহন ক‌রেন রুহুল আ‌মিন। 

১৯৯৩-১৯৯৪ সা‌লে মঠবাড়ীয়া থানা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯৬ সা‌লে মঠবাড়ীয়া জাতীয়তাবাদী দল পৌর শাখার আহবায়ক হয়। 

২০০৩ সা‌লে মঠবাড়ীয়া উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক, ২০০৯ সা‌লে  মঠবাড়ীয়া উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক পুনঃরায় নির্বাচিত ও পিরোজপুর জেলা বি.এন.পি'র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বা‌চিত হয়। 

২০১৮ সা‌লে মঠবাড়ীয়া উপজেলা জাতীয়তাবাদী দলের পুনঃরায় সাধারণ সম্পাদকসহ বি.এন.পি'র সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা বি.এন.পি'র সদস্য হিসাবে দায়িত্ব পালন করে। 

রুহুল আ‌মিন দুলাল ২০১৮ সা‌লে বিএন‌পির ম‌নোনীত প্রার্থী হি‌সে‌বে পি‌রোজপুর ৩ (মঠবা‌ড়িয়া) থে‌কে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অংশ গ্রহন করে। ২০২৩ সা‌লের শেষ‌দি‌কে উপ‌জেলা বিএন‌পির আহবায়ক নির্বা‌চিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy