বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষদের পুনর্বাসনের লক্ষে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

2024-09-13T17:42:10+00:00
2024-09-13T17:42:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ৬৬৮)
X

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষদের পুনর্বাসনের লক্ষে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ এবং রাইস ট্রান্সপ্ল্যান্টার দিয়ে চারা রোপন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।

পুনর্বাসন কর্মসূচীর আওতায় ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও সিমিট বাংলাদেশ এর যান্ত্রিক ও কারিগরি সহযোগিতায় সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনী পাড়া এলাকায়  শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ১৫ বিঘা জমিতে রাইস ট্রান্সপ্ল্যান্টার দিয়ে ধানের চারা রোপন করা হয়েছে এবং দুপুরে চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনী জেলার কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট জআঞ্চলিক কার্যালয় সোনাগাজী সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ধানের জমিতে রোপনের উদ্দেশ্যে ব্রিতে সর্বমোট ৭,৪০৬ টি ট্রেতে চারা উৎপাদন করা হয়েছে। বন্যা পুনর্বাসন কর্মসূচীর আওতায় এসব ট্রে হতে ৫,৩২৩টি ট্রে এর চারা ক্ষতিগ্রস্ত কৃষকদের জমিতে রোপন করে দেয়া হবে। তার মধ্যে ব্রি আঞ্চলিক কার্যালয়, সোনাগাজী হতে ৩,৩২৩ টি ট্রে ফেনী জেলার সোনাগাজী উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের জমিতে রোপন করে দেয়া হবে। এছাড়াও ব্রি আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা হতে ২,০০০ টি ট্রে কুমিল্লার জেলার বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জমিতে রোপন করে দেয়া হচ্ছে। 

অবশিষ্ট ২,০৮৩ টি ট্রে ক্ষতিগ্রস্থ এলাকায় ব্রি'র গবেষণা কাজে ব্যবহার করা হবে। এসব ট্রে এর চারা রোপনে যান্ত্রিক ও কারিগরি সহায়তা করছে সিমিট, বাংলাদেশ এবং ক্ষতিগ্রস্ত কৃষক নির্বাচন ও সার্বিক সহযোগীতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকার জন্য বীজতলা সর্বমোট ১,৬৭৮ কেজি ধানের চারা তৈরী করা হয়েছে। এর মধ্যে ১,১০৮ কেজি বীজের চারা ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। অবশিষ্ট চারা ক্ষতিগ্রস্ত এলাকায় ব্রি'র গবেষণা কাজে ব্যবহার করা হবে।

রাইস ট্রান্সপ্ল্যান্টার দিয়ে চারা রোপনের মাধ্যমে কৃষদের পুনর্বাসন কর্মসূচীর উদ্বোধন করেন, বাংলাদেশ ধান গবেষেণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মো. খালেকুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষেণা ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক (এল আর) মো. আলী জিন্নাহ। 

সভাপতিত্ব করেন বাংলাদেশ ধান গবেষেণা ইনস্টিটিউট সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. আমিনুল ইসলাম। 

এছাড়াও উপস্থিত ছিলেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষদের পুনর্বাসন কর্মসূচীর সমন্বয়ক ব্রি বিজ্ঞানী ড. এ বি এম আনোয়ার উদ্দিন,  ড. মো. মামুনুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তর ফেনীর অতিরিক্ত উপ-পরচালক (উদ্যান) মো. সোফায়েল, সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মো. আল আমিন শেখ ও কৃষক প্রতিনিধি আবু সাঈদ রুবেল, একরাম হোসেন সহ স্থানীয় কৃষরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy