প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৬ পিএম (ভিজিট : ১৫৭)

X
জাতীয় দৈনিক সময়ের আলোর সৈয়দপুর নীলফামারীর সংবাদদাতা প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সৈয়দপুর পৌর এলাকায় শেরে বাংলা স্কুলের পাশে, নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫ বছর)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তিনি সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কমিটির কার্যকরী সদস্য ছিলেন। সৈয়দপুর শিল্প সাহিত্য র সদস্য, প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম ৮০ দশকের সময় সাংবাদিকতা পেশা বেচে নেন তিনি, সমাজের বহু উন্নয়নমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যাক্ষ আবদুল গফুর সরকার, সৈয়দপুর প্রেস ক্লাবের সকল সদস্যগণ সহ অনেকেই প্রবীণ সাংবাদিক নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা এই প্রবীণ সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ রাত বাদ এশার পরে শেরেবাংলা স্কুল মাঠে জানাজা শেষে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।