চাটখিলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালীতে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল ও সোনাইমুড়িতে বন্যায়

2024-09-13T20:00:39+00:00
2024-09-13T20:00:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০০ পিএম   (ভিজিট : ২৩৪)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নোয়াখালীতে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের পক্ষ থেকে চাটখিল  ও সোনাইমুড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ দুস্থ্য ও অসহায় মানুষের মাঝে আজ শুক্রবার বিকেল ৫ ঘটিকায় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও ব্যারিস্টার মনির হোসেন (কাজল) ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে-দুর্বিপাকে চাটখিল ও সোনাইমুড়ী এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছেন। রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী, ঈদ, পূজা পার্বণে নগদ টাকাসহ বিভিন্ন সহায়তা দিয়ে আসছেন।

সাবেক ইউপি সদস্য সহিদ উল্লাহ এর সভাপতিত্বে ও নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ও নোয়াখালী জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার মনির হোসেন কাজল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইউনুস সরকার, সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, ইউসুফ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আরাফাত শান্ত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy