শমশেরনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বন্যা পরবর্তী জনসাধারনের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা

2024-09-13T20:03:16+00:00
2024-09-13T20:03:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শমশেরনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৩ পিএম   (ভিজিট : ২০১)
X

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার  শমশেরনগর বন্যা পরবর্তী জনসাধারনের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার  (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে  বিকেল ৫টা পর্যন্ত হযরত শাহকালা রহ: দারুল আরকাম দাখিল মাদ্রাসায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে-এর সৌজন্যে একটি সম্পুর্ন ফ্রী ব্যাবস্থাপত্র ও ঔষধসহ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা: ফজলুর রহিম কায়সার, ব্যবস্থাপনা পরিচালক ডা: অয়েস আহমদ চৌধুরী, সহকারী পরিচালক ডা:মৃদুল কান্তি। 

চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর তহুর আব্দুল্লাহ, ডাক্তার অনিরুদ্ধ পাল সহ ভারতীয় ডাক্তার আকইজাম চিংল্যাম্বী দেবী, অনন্যা রহমান সামান্তা,  এসময় উপস্থিত ছিলেন মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমেদ, সৈয়দ বাবেল উদ্দিন প্রমুখ।

এই ফ্রী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্মরোগ বিশেষজ্ঞসহ মোট ১১জন দেশবরেণ্য ডাক্তার চিকিৎসা প্রদান করেন।সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশন সহযোগিতায় শমশেরনগর ইউনিয়নের আশপাশের ৮০০ জন রোগীকে এ সেবা প্রদান করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy