রিলেশন ব্রেকআপ করায় প্রেমিকাকে ধর্ষণ, অতঃপর...

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

রিলেশন ব্রেকআপ করায়মোংলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক রিয়াজ মালকে গ্রেফতার করেছে পুলিশ।ভুক্তভোগী

2024-09-13T21:35:52+00:00
2024-09-13T21:35:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রিলেশন ব্রেকআপ করায় প্রেমিকাকে ধর্ষণ, অতঃপর...
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৫ পিএম   (ভিজিট : ২৪৪)
X

রিলেশন ব্রেকআপ করায় মোংলায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক রিয়াজ মালকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী তরুণী বাদী হয়ে মোংলা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিয়াজকে পৌর শহর থেকে গ্রেফতার করে।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেন, তিনি মোংলা সরকারি কলেজের অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) বিভাগের শেষবর্ষের ছাত্রী। একই কলেজ ও একই বিভাগের সহপাঠী মো. রিয়াজ মালের সঙ্গে তার বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে তরুণীর বাড়িতে রিয়াজ যাতায়াতসহ বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। 

সর্বশেষ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তরুণীকে মোংলা পোর্ট পৌরসভার আরাজি মাকড়ঢোন এলাকায় তার নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা চলে আসলে রিয়াজ পালিয়ে যায় এবং তরুণীকে হত্যার হুমকি দেয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত রিয়াজ একই কলেজে পড়াশুনার ফলে দীর্ঘদিন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাই বিয়ের প্রলোভন দিয়ে অনেকদিন তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। পরে সম্পর্ক ছিন্ন হওয়ায় বৃহস্পতিবার বিকেলে তাকে ধর্ষণ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy