কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস করানো সেই যুবক ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করে উল্লাস করা অভিযুক্ত ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

2024-09-14T11:04:28+00:00
2024-09-14T13:35:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে নারীকে কান ধরিয়ে ওঠবস করানো সেই যুবক ডিবি হেফাজতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৪ এএম  আপডেট: ১৪.০৯.২০২৪ ১:৩৫ পিএম  (ভিজিট : ২০২)
X

কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করে উল্লাস করা অভিযুক্ত ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। 

অভিযুক্ত যুবকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ওসি জাবেদ মাহমুদ।

ডিবির ওসি জানান, সৈকতে এক নারীকে কান ধরিয়ে উল্লাস করা অভিযুক্ত যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতি উৎসাহী জনতা।

তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy