ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল ব্যাপক সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুইপক্ষের সংর্ঘষে ছাত্রদল ও যুবদল নেতাসহ ৩ জন আহত হওয়ার খবর

2024-09-14T11:09:31+00:00
2024-09-14T14:52:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-যুবদল ব্যাপক সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৯ এএম  আপডেট: ১৪.০৯.২০২৪ ২:৫২ পিএম  (ভিজিট : ২৩৪)
X

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুইপক্ষের সংর্ঘষে ছাত্রদল ও যুবদল নেতাসহ ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় এই সংর্ঘষের ঘটনা ঘটে। 

আহতরা হলেন, বাঘাইছড়ি পৌর যুব দলের সদস্য মো. ইব্রাহিম ও বাঘাইছড়ি পৌর ছাত্রদলের ৫নং ওয়ার্ডের সভাপতি মো. মোশাররফ আর একজন বয়োজেষ্ঠ্য ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেলেও তার নাম পাওয়া যায়নি। আহতরা সকলে বাঘাইছড়ি পৌর এলাকার বাসিন্দা। 

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী বলেন, বিষয়টি তাদের ব্যক্তিগত, ফেসবুক পোস্টকে নিয়ে আমাদের কিছু ছেলে ঝামেলায় জড়ালে এতে তিনজন আহত হয়। আহতরা সবাই আমাদেরই। 

তিনি আরও বলেন, আমি এই বিষয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন দলীয়শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

সংর্ঘষের ঘটনায় আহতরা বাঘাইছড়ি উপজেলা হাসপাতালে ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy