কোটালীপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায়বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার

2024-09-14T14:50:22+00:00
2024-09-14T14:50:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫০ পিএম   (ভিজিট : ১৬৬)
X

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় ঘাঘর বাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঘাঘর কান্দায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদারের বাড়িতে এসে একটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ সিনিয়র নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গতকাল শুক্রবার ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যাওয়ার সময় গোপালগঞ্জের ঘোনাপাড়া নামক স্থানে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে কোটালীপাড়ার বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আহত নেতাকর্মীদের দেখতে যায়।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy