সিঙ্গাইরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে মোক্তার মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে

2024-09-14T16:08:12+00:00
2024-09-14T16:08:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিঙ্গাইরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৮ পিএম   (ভিজিট : ২১০)
X

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে মোক্তার মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার তালেবপুর  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোক্তার মিয়া ওই এলাকার হযরত আলী  ফকিরের ছেলে। 

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোক্তার মিয়া উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মুসা ও মালেকের সেচেরপাম্পের মোটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। 

পরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে গুরুতর আহত হলে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম  জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy