ভূঞাপুরে জুট মিলে ভয়াবহ আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা

2024-09-14T16:16:52+00:00
2024-09-14T18:51:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে জুট মিলে ভয়াবহ আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১৬ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৪ ৬:৫১ পিএম  (ভিজিট : ২৩১)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি এলাকার যমুনা ফুড অফিসার ইন্ডাস্ট্রি জুট মিলে আগুন লাগে। পরে সন্ধ্যার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

জুট মিলের শ্রমিকরা জানায়, বন্ধের দিন থাকায় মিলের ভেতরে কেউ ছিল না। আমরা কয়েকজন বাইরে কাজ করছিলাম। দেড়টার দিকে মিলের ভেতর থেকে পোড়ার গন্ধ পেয়ে দেখি আগুন লেগেছে। পরে দ্রুত ম্যানেজারকে জানিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ব্যবস্থাপক প্রশাসন সাজেদুর রহমান বলেন, হঠাৎ মিলের ভেতর থেকে পোড়ার গন্ধ বের হচ্ছে। সেখানে ভেতরে গিয়ে তারা দেখতে পায় আগুন জ্বলছে। পরে তাৎক্ষণিক ভূঞাপুর ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ারের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, পাটের তৈরি বস্তা, ক্লথ, ৬টা তাঁত মেশিন ও রিপ্রেয়ার রুম আগুন লেগে কমপক্ষে দেড় থেকে ২ কোটি টাকার মালামাল এবং বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ পুড়ে গেছে। কিভাবে আগুন লেগে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের লিডার স্বপন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হতে পারে বলে ধারণা করছি।

এ ঘটনায় যমুনা ফুড অফিসার ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোতাবেক সরকার বলেন, শুক্রবার ছুটির দিন থাকায় মিলে কোনো কর্মচারী ছিল না। দুর্বৃত্তরা ষড়যন্ত্র করে জুট মিলে আগুন লাগিয়েছে।

এ ব্যাপারে ইউএনও মামুনুর রশীদ বলেন, জুট মিলে আগুন লাগার বিষয়টি জানতে পেরেছি এবং সেখানে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy