রাজশাহীর সেই যুবলীগ নেতা কুমিল্লায় গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল গ্রেপ্তার হয়েছেন।শুক্রবার দিবাগত রাত পৌনে

2024-09-14T16:43:40+00:00
2024-09-14T16:43:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজশাহীর সেই যুবলীগ নেতা কুমিল্লায় গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৩ পিএম   (ভিজিট : ১৮২)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়  রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেল গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে কুমিল্লায় তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মুনীম ফেরদৌস জানিয়েছেন,  ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারী জহিরুল ইসলাম রুবেলকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ আগস্টের ঘটনায় দায়ের করা দুইটি হত্যাসহ একাধিক মামলায় আসামী রয়েছে রুবেল।

তিনি বলেন, নেতা জহিরুল হক রুবেলকে নগরীর আলুপট্টি মোড়ে হেলমেট পড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। তার সঙ্গে আরও তিনজনকেও অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। ওই সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অস্ত্র নিয়ে মহড়া দেন। তাদেরও গ্রেপ্তারে কাজ চলছে।

রুবেলের বাড়ি নগরের ৭ নং ওয়ার্ডের চন্ডিপুর এলাকায়। গত সিটি নির্বাচনে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মহানগরের কার্যনির্বাহী কমিটির সদস্য।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy