সৈয়দপুরে শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত

সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যক্রম গতিশীল করার লক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও কর্মীসভা

2024-09-14T17:39:29+00:00
2024-09-14T17:44:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত
সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৯ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৪ ৫:৪৪ পিএম  (ভিজিট : ২২৩)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কার্যক্রম গতিশীল করার লক্ষে  সৈয়দপুর রাজনৈতিক জেলা  শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর শনিবার পৌর কমিউনিটি সেন্টারে  বিকেলে  অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শ্রমিকদলের রংপুর বিভাগীয়  যুগ্ম আহবায়ক কাজী আমিরুল ইসলাম ফকু । 

জেলা বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম জনি এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয়  সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, এতে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবদুল গফুর সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক  সামছুল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এমএ পারভেজ লিটন, মানোয়ার হোসেন মন্টু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বিএনপির নেতা আলহাজ্ব শওকত চৌধুরী, শওকত হায়াত শাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রাব্বী । 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধা ও দক্ষতার ভিত্তিতে প্রত্যেকটি উপজেলা পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে শ্রমিক দলের কমিটি গঠন করা হবে। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও মহান স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করা হয় । 

এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও শ্রমিকদলের নেতাকর্মীরা । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy