ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে ট্রাকের পিছনে মোটরসাকেলের ধাক্কায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যায় নগরীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা

2024-09-14T17:56:57+00:00
2024-09-14T18:47:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৬ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৪ ৬:৪৭ পিএম  (ভিজিট : ১৩৬)
X

ময়মনসিংহে ট্রাকের পিছনে মোটরসাকেলের ধাক্কায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় নগরীর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নগরীর আকুয়া সরকার বাড়ি এলাকার নাজমুল পারভেজ (৩২), ও তার স্ত্রী দিলরুবা জেবিন (২৩)। নাজমুল পারভেজ সেনাবাহিনীতে সেনাসদস্য হিসাবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিকালে নাজমুল পারভেজ মোটরসাইকেলে করে তার স্ত্রী দিলরুবা জেবিনকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। ঘুরতে ঘুরতে তারা ত্রিশালে চলে যান। সেখান থেকে ফেরার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারী কান্দা এলাকায় আসতেই একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই দু'জন মারা যান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy