দুর্গাপুরে শহীদদের স্মরণে বিএনপির আলোচনা সভার প্রস্তুতি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুথানে নিহত শহীদদের

2024-09-14T18:01:41+00:00
2024-09-14T18:01:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে শহীদদের স্মরণে বিএনপির আলোচনা সভার প্রস্তুতি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০১ পিএম   (ভিজিট : ১২৫)
X

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গাপুর উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র গণঅভ্যুথানে নিহত শহীদদের স্মরনে ১৫ সেপ্টেম্বর আলোচনা সভার ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে দুর্গাপুর জেলা পরিষদ অডিটরিয়াম হলে এ প্রস্ততি সম্পন্ন হওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আলহাজ¦ জামাল উদ্দিন মাষ্টার।

তিনি আরো জানান,ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্গাপুর ও কলমাকান্দার গণমানুষের নেতা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক জননেতা ব্যারিস্টার কায়সার কামাল। 

ওই আলোচনা সভায় উপজেলা বিএনপি  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে গণ জমায়েত করার জন্য বিশাল উদ্যোগ হাতে নিয়েছে। জনতার উপস্থিতি লোকে লোকারণ্য হয়ে যাবে। 

এদিকে কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল এঁর আগমনে তৃণমূল নেতকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাজ করছে। দীর্ঘদিন পর বিএনপির নেতা-কর্মীদের মিলন মেলায় পরিণত হবে দুর্গাপুর পৌরসভার সহ আশপাশ এলাকা। 

সেই লক্ষে উপজেলার বিএনপির বিভিন্ন ইউনিট প্রধানদের সাথে দফায় দফায় প্রস্তুতিমূলক আলোচনা সভা ও মতবিনিময় সভা করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy