বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রশাসনের শুকনো খাবার বিতরণ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছেন চার ইউনিয়নের সহস্রাধিক পরিবার। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়া,

2024-09-14T18:31:30+00:00
2024-09-14T18:51:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রশাসনের শুকনো খাবার বিতরণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩১ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৪ ৬:৫১ পিএম  (ভিজিট : ৪৮০)
X

কক্সবাজারের উখিয়ায় ভারী বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছেন চার ইউনিয়নের সহস্রাধিক পরিবার। উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ চৌধুরী পাড়া, বউবাজার, বড়ুয়া পাড়া, কোলালপাড়া, জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া, চরপাড়া, পাইন্যাশিয়া বড়ুয়া পাড়া, লম্বরীপাড়া ও সোনাইছড়ি, রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না, রাজাপালং ইউনিয়নের রেজুরকুল, হিজলিয়া সহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।

গতকাল রাতে এসব পানিবন্দি পরিবারের জন্য এক হাজার রান্না করা খাবার বিতরণের তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছিল  উপজেলা প্রশাসন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মধ্যরাতে বাড়ি বাড়ি গিয়ে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছিল। 

শনিবার (১৪ই সেপ্টম্বর ) শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জালিয়া পালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ডেইল পাড়া সৈকত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশ্রয় প্রকল্পে পানিবন্দি মানুষের মাঝে শুঁকনো খাবার বিতরণ করা হয়। 

বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউএনও তানভীর হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ছৈয়দ আলম ও ইউপি সদস্য আবুল কালাম প্রমূখ। 

এসময় ইউপি চেয়ারম্যান এস.এম ছৈয়দ আলম জানান, আমার ইউনিয়নে বিভিন্ন বড় খাল গুলো ছোট খালে পরিনত করেছেন কিছু প্রভাবশালী লোকেরা এই অতি বৃষ্টির কারণে জালিয়াপালং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের জনগণ কষ্টে জীবন পার করতেছে তবে গতকাল রাতে ও আজ বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু খাবার বিতরণ করেছেন যা পেয়ে জনগণের মুখে হাসি ফুটেছে।  

ইউএনও তানভীর হোসেন বলেন, এক হাজার পরিবার কে খিচুড়ি বিতরণ করেছি  ও আজ বিকেলে শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার  বিতরণ করেছি। আগামীকাল উখিয়া উপজেলার পাঁচ টি ইউনিয়ন পরিষদের আওতাধীন পানিবন্দি প্রতিটি ওয়ার্ডের মানুষের মাঝে চাউল বিতরণ করা হবে। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy