নলছিটিতে দোকান ভাঙচুর ও লুটের ঘটনায় মামলা

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠির নলছিটি পৌরসভার খাসমহল বাজার এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে।শুক্রবার রাতে ওই দোকানের

2024-09-14T20:40:42+00:00
2024-09-14T20:40:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলছিটিতে দোকান ভাঙচুর ও লুটের ঘটনায় মামলা
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪০ পিএম   (ভিজিট : ৩৭৪)
X

ঝালকাঠির নলছিটি পৌরসভার খাসমহল বাজার এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে। 

শুক্রবার রাতে ওই দোকানের কর্মচারী মতিউর রহমান রবিন বাদি হয়ে ১২ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ৪৩ নম্বর নলছিটি মৌজার ১ নম্বর খাস খতিয়ানে ১০৫৮ দাগের ৭৭ নম্বর ভিটিতে (খাসমহল বাজার) ডিসিআর মূলে মালিক দিলারা অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সাইফুল আলম নলছিটি পৌরসভা থেকে হালনাগাদ হোল্ডিং নম্বর ও ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিন যাবৎ ওই ভিটিতে ব্যবসা পরিচালনা করেছেন। 

পূর্ব বিরোধের জেরে গত বৃহস্পতিবার দুপুরে শহিদুল ইসলাম সুমনের নির্দেশনায় মনির হোসেন ও জলিল ফকিরসহ অন্যান্য আসামীরা দোকানে হামলা চালায়। ওই সময় মনির হোসেন ও জলিল ফকির দোকানের কর্মচারী মতিউর রহমান রবিনকে মারধর করে ক্যাশবাক্স ভেঙে ২ লাখ টাকা নিয়ে যায়। অন্যান্য আসামিরা দোকানের মালামাল রাস্তায় ফেলে দেয়। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy