ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

গাজীপুর (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন।শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস

2024-09-15T09:27:15+00:00
2024-09-15T09:27:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
গাজীপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২৭ এএম   (ভিজিট : ১৬২)
X

গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় জানান, গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় শনিবার রাত ১১টার দিকে কাভার্ডভ্যান ও অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রী মারা যায়। গুরুতর আহত অবস্থায় চার বছরের এক শিশু এবং অটোরিকশার চালকসহ তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।‌ এ ছাড়া মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা অটোরিকশার চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy