মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে।রোববার গ্লোবাল নিউ

2024-09-15T11:31:29+00:00
2024-09-15T11:31:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩১ এএম   (ভিজিট : ১৭০)
X

সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ হয়েছে।

রোববার গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলছে, শুক্রবার সন্ধ্যা থেকে এ পর্যন্ত বন্যায় ৭৪ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ৮৯ জন। খবর এএফপির

গত সপ্তাহের শেষে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডসহ পুরো অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। এই চারটি দেশের সরকারি হিসাব, ঘূর্ণিঝড় ইয়াগি ও একে কেন্দ্র করে বন্যা–ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার মিয়ানমারের জান্তা সরকার বলেছিল, মৃতের সংখ্যা ৩৩। বন্যায় ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ৬৫ হাজারের বেশি বাড়ি ও পাঁচটি বাঁধ ধ্বংস হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান আছে।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলছে। টানা সংঘাতে দেশটিতে ২৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। 

এর মধ্য ঝড়–বন্যা–ভূমিধস মিয়ানমারবাসীর দুর্দশা বাড়িয়েছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy