রাজধানীর মতিঝিল থানায় ঢুকে ‘মব সৃষ্টি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মতিঝিল থানায় ঢুকে মব সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার ৬

2025-07-31T18:10:56+00:00
2025-07-31T18:10:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর মতিঝিল থানায় ঢুকে ‘মব সৃষ্টি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ৮৫৯)
X

মতিঝিল থানায় ঢুকে মব সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার ৬ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আতিকুর রহমান। আসামিরা হলেন- মহসিন রেজা (৪৫), রিমন খান (২১) ও রায়হান আহমেদ।

মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রুকনুজ্জামান জানান, এদিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মতিঝিল থানার এসআই আবু সালেহ শাহীন। আসামিদের পক্ষে তাদের আইনজীবী মেহেদী হাসান জামিন চেয়ে আবেদন করেন। বিচারক জামিন শুনানির জন্য রোববার দিন ঠিক করেন।

জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তারকৃতরা ৩০-৪০ জন মতিঝিল থানায় প্রবেশ করেন। তারা থানার ওসিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা পুলিশ পরিদর্শকের (তদন্ত) কক্ষে প্রবেশ করেন। 

সেখানে গিয়ে আসামিরা ওসিকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কোন সাহসে বাংলার বাণী অফিসে পুলিশ পাঠালেন?’ তারা চিৎকার করে ওসির কাছে কৈফিয়ত জানতে চান। পুলিশ সদস্যরা তাদের উগ্র আচরণ বন্ধ করার অনুরোধ করেন। তার পরও তারা থানার ভেতর ত্রাস সৃষ্টি করে।

এজাহারে বলা হয়েছে, বিষয়টি ঊর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশ কন্ট্রোল রুমকে জানায় থানা কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ ফোর্স থানায় এলে মব সৃষ্টিকারীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তিনজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy