যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামের

2024-09-15T12:31:11+00:00
2024-09-15T12:31:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩১ পিএম   (ভিজিট : ১২৫)
X

যশোরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। 

যশোর সদর উপজেলার হাটবিলা গ্রামের এক নারী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চাচুড়িয়া গ্রামের আবু বক্কার সিদ্দিকির বিরুদ্ধে এ মামলা করেছেন। 

পুলিশ সদস্য নায়েক আবু বক্কর সিদ্দিকি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত রয়েছেন। প্রথমে বাদী আদালতে এ অভিযোগে মামলা করেন। পরে আদালতের নির্দেশে শুক্রবার রাতে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

মামলায় বাদী উল্লেখ করেন, তার স্বামী ২০১৯ সালে মারা যান। এরপর মোবাইল ফোনের মাধ্যমে আবু বক্করের সাথে তার পরিচয় হয়। সেই পরিচয়ের মধ্যদিয়ে বক্কর তার বাড়িতে যাতায়াত শুরু করে। এক পর্যায় বিয়ের আশ্বাস দেয় আবু বক্কর। 

২০২৩ সালের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময় তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এছাড়া গত ৬ ডিসেম্বর তাকে বিয়ের কথা বলে ঢাকাতে নিয়ে আবু বক্করের ভাড়া বাড়িতে রেখেও একাধিকবার যৌন সম্পর্কে লিপ্ত হন।  

বিয়ে না করে ২০২৪ সালের জানুযারিতে বিয়ে করার আশ্বাস দিয়ে গত বছরের ১১ ডিসেম্বর তাকে যশোরে পাঠিয়ে দেন। এক পর্যায় গত ২৪ জানুয়ারি আবু বক্কর ওই নারীর বাড়িতে আসেন। রাতেও তারা একসাথে থাকেন। 

মধ্যরাতে বিয়ের কথা বললে ওই নারীকে আবু বক্কর মারপিট ও নানা ধরনের হুমকি ধামকি দেয়। এছাড়া বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এরপর ওই নারী ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানায়। ওই রাতে পুলিশ ওই নারীর বাড়িতে যেয়ে আবু বক্করকে প্রথমে ফাঁড়িতে এরপর কোতোয়ালি থানায় নিয়ে যায়। 

সেখানে আবু বক্কর বিয়ের আশ্বাস দেয়। কিন্তু পরবর্তিতে আবু বক্কর আর বিয়ে করেননি। এ নিয়ে বাদী পুলিশ হেড কোয়াটার্স সহ বিভিন্ন দপ্তরে বক্কারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি। বাধ্য হয়ে তিনি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy