কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়ার মাদক সম্রাট ও সন্ত্রাসীকে গণধোলাই

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়া এলাকার সন্ত্রাসী রাকিবুলকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের আমলে সরকারি জমি

2024-09-15T14:31:10+00:00
2024-09-15T14:37:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়ার মাদক সম্রাট ও সন্ত্রাসীকে গণধোলাই
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩১ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৪ ২:৩৭ পিএম  (ভিজিট : ২৩৩)
X

কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়া এলাকার সন্ত্রাসী রাকিবুলকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের আমলে সরকারি জমি দখল, মাদক ব্যবসা ও এলাকার মহিলাদের উপর অত্যাচার সহ নানা অপকর্ম করে আসছিল শহরের মঙ্গলবাড়ীয়া এলাকার রেজার ছেলে সন্ত্রাসী রাকিবুল হোসেন রাকিব। 

রাকিবের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম একই এলাকার মীর আলাউদ্দিনের ছেলে আলামিন, মীর আলাউদ্দিন ওরফে আলাই এর ছেলে মীর সালাম। এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক করে মামলা রয়েছে। এরা ভূমি দখল, গাজা, ফেন্সিডেল, ইয়াবা ও মাদক সেবন ও বিক্রয় ছাড়াও এলাকার মহিলাদের অত্যাচার করতো। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠি। 

সন্ত্রাসী রাকিব, আলামিন, সালাম গং সশস্ত্র সন্ত্রাসী এবং আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকার কারণে কেউ কথা বলার সাহস পেত না। যদি কেউ সাহস কওে প্রতিবাদ করতে যেতো তাহলে তার উপর চালানো হোত অমানুষিক নির্যাতন। এই সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী কাউকে তোয়াক্কা না করে এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রের মহড়া দিয়ে রাম রাজত্ব করছিল। 

কুষ্টিয়া মডেল থানায় রাকিব, আলামীন, সালাম গংদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। এরা একাধিকবার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হলেও অদৃশ্য শক্তির বলে বেরিয়ে এসে আবার অপকর্ম করেছে।

গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাকিবুল ইসলাম রাকিব (২৮) মঙ্গলবাড়ীয়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় এলাকাবাসী একত্রিত হয়ে গণধোলাই দেয়। এলাকাবাসী আরো জানান, দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আমরা এলাকাবাসী একত্রিত হয়েছি। এখন এলাকায় কোন সন্ত্রাসী ঠাঁয় হবে না। 

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহাফুজুল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুনেছি তবে কেউ কোন অভিযোগ থানায় জমা দেয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy