বিএনপিতে মাস্তানের কোনো জায়গা নেই

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

নেতা তারেক রহমানের সরাসরি নির্দেশ বিএনপি ও বিএনপি পরিবারের কোন দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাদাবাজি করে কেউ

2024-09-15T16:04:55+00:00
2024-09-15T16:12:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপিতে মাস্তানের কোনো জায়গা নেই
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৪ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৪ ৪:১২ পিএম  (ভিজিট : ২৫৯)
X

নেতা তারেক রহমানের সরাসরি নির্দেশ বিএনপি ও বিএনপি পরিবারের কোন দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাদাবাজি করে কেউ যদি কারোও জমি দখল করতে যায় তাদের প্রতিহত করতে হবে। দেশে আইন আছে প্রচলিত আইনে তাদের সুরাহা করা হবে। মাস্তানি চলবে না বিএনপিতে মাস্তানির কোন জায়গা নাই। 

গতকাল বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর বিএম উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যাদবপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ধামরাই উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন।

তিনি আরোও বলেন, দীর্ঘদিন আমাদের বিএন পি নেতাকর্মীরা সদ্য বিদায়ী সরকারের হাতে নির্যাতিত নিপিড়ীত হয়েছে। আমাদের এখন সুযোগ হয়েছে কথা বলার, আমাদের সুযোগ হয়েছে এ দেশে নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার, তাই আজকে আমরা ইউনিয়ন বিএনপির, যুবদলের নেতাকর্মীদের একত্রিত করেছি। আজকের এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা এতো মানুষ উপস্থিত হয়েছেন এর মানে মানুষ বিএনপিকে ভালোবাসে।

এই ভালোবাসা ধরে রাখতে বর্তমান পরিস্থিতিতে জনগনের পাশে বন্ধু হয়ে কাজ করতে হবে। বিভিন্ন স্থানে ষড়যন্ত্র চলছে মাজার ভাঙ্গা ও শিল্প কারখানা বন্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনার দোসররা যারা এ দেশটাকে ধংস করে গিয়েছে।  ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্রের হাতকে ভেঙ্গে দেবো।

ধামরাই উপজেলার যাদবপুর, কুশুরা ও বাইশাকান্দা ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সভায় যোগদান করেন।

কর্মী সভায় যাদবপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি এসএম আলম হোসেনের ব্যবস্থাপনায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন বিএনপির নেতা কর্মীরা। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনি. সহ সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,  উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী, যাদবপুর ইউনিয়ন যুবদল নেতা মাসুদুর রহমান প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy