নালিতাবাড়ীতে ভারতীয় চিনিসহ যুবক গ্রেফতার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় চিনিসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের

2024-09-15T17:04:04+00:00
2024-09-15T17:04:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে ভারতীয় চিনিসহ যুবক গ্রেফতার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সিমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় চিনিসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সারে ১১ টার দিকে উপজেলার সুতিয়ার পাড় এলাকা থেকে অটো গাড়ীতে করে ভারতীয় চিনি বহন করার পথে স্থানীয় লোকজনের সহায়তায় ৬ বস্তা ভারতীয় চিনি, বিভিন্ন গুড়া মসলা ও ১ টি অটো গাড়ীসহ মো: সুরুজ আলী (৩৫) পিতা- মৃত জবেদ আলী, মাতা- বানেছা খাতুন সাং- মাদারপুর, উপজেলা শ্রীবরদী, জেলা শেরপুরকে গ্রেপ্তার করা হয়।

মামলা রুজু'র পর রবিবার আসামীকে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এব‍্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া সাংবাদিকদের জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব‍্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy