কুয়েটে অত্যাধুনিক “মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আধুনিক ও ব্যয়বহুল যন্ত্রপাতি সমৃদ্ধ “মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার (এমইআরসি)” এর

2024-09-15T18:13:39+00:00
2024-09-15T18:13:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটে অত্যাধুনিক “মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার” এর উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৩ পিএম   (ভিজিট : ১৯১)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আধুনিক ও ব্যয়বহুল যন্ত্রপাতি সমৃদ্ধ “মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার (এমইআরসি)” এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

“খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের অধীনে এই রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে। 

১৫ সেপ্টেম্বর রবিবার বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পশ্চিম পাশে নবনির্মিত রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। ভাইস-চ্যান্সেলর এ সময় প্রধান অতিথির বক্তৃতায় বলেন “এ ধরনের অত্যাধুনিক রিসার্চ সেন্টার আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় অত্র বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা সংযোজিত হলো। 

কুয়েট যাতে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এবং বিশ্বের সব থেকে সেরা গবেষণামূলক প্রতিষ্ঠানের একটি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেটাই আমাদের প্রধান লক্ষ্য। এসময় তার বক্তব্যে আরো বলেন সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত “মর্ডান ইকুইপমেন্ট এন্ড রিসার্চ সেন্টার (এমইআরসি)” টি গবেষণা কার্যক্রমের অন্যতম সহায়ক হিসেবে কাজ করবে”। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন “অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের পরিচালক ড. মোঃ জুলফিকার হোসেন, প্রধান প্রকৌশলী এ.বি.এম. মামুনুর রশীদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান, “এমইআরসি” এর পরিচালক প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরসহ শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ আধুনিক এই রিসার্চ সেন্টার ঘুরে দেখেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy