উত্তরায় ছাত্রজনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় যুবলীগকর্মী রুবেল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় যুবলীগকর্মী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার (১৭

2024-09-17T10:27:31+00:00
2024-09-17T10:27:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উত্তরায় ছাত্রজনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় যুবলীগকর্মী রুবেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৭ এএম   (ভিজিট : ১৭৫)
X

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় যুবলীগকর্মী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ আগস্ট রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪৫ নম্বর আসামি ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত রুবেল যুবলীগকর্মী। ভালো পদের আশায় তিনি পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করেন। তাকে হস্তান্তর ও এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy