জানা গেল ফরিদপুরে প্রতীমা ভাঙচুরে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয়

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ

2024-09-17T11:46:51+00:00
2024-09-17T11:46:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জানা গেল ফরিদপুরে প্রতীমা ভাঙচুরে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয়
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬ এএম   (ভিজিট : ২০৯)
X

ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির একজন ভারতীয় নাগরিক। তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫)। 

গতকাল সোমবার বিকালে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার হওয়া সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশি কান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতীমা কে বা কারা ভাঙচুর করেছে— এমন সংবাদের ভিত্তিতে গত রোববার সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। 

এসময় দেখেন হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোঁচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে। তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান।

জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অপর ব্যক্তিকে নাম-পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম-পরিচয় না জানালে তার ওপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদকালে একবার বাংলা এবং একবার হিন্দি ভাষায় কথা বলে। পরে তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), পিতা নিশি কান্ত বিশ্বাস, সাং-নদীয়া এবং ভারতীয় নাগরিক বলে জানায়। 

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা বলেন, ‘গ্রেপ্তার সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তাকে ১৫১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনা সংক্রান্তে তদন্ত অব্যাহত রয়েছে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy