সাংবাদিকদের সাথে জেলা বিএনপির বাচ্চুর মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে কর্মরত সকল গণমাধ্যম কর্মী সাথে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর

2024-09-17T12:32:37+00:00
2024-09-17T12:32:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংবাদিকদের সাথে জেলা বিএনপির বাচ্চুর মতবিনিময়
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩২ পিএম   (ভিজিট : ২১৮)
X

সিরাজগঞ্জে কর্মরত সকল গণমাধ্যম কর্মী সাথে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর)  সন্ধ্যায়  ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবে হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে এবং সদস্য  এনামুল হক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক  প্রেসক্লাবে সভাপতি ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান,নির্বাহী সদস্য নূরুল ইসলাম বাবু (জনকন্ঠ), ফেরদৌস রবিন (চ্যানেল আই), সমকাল পত্রিকা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, এটিএন বাংলা, এটিএন নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসান প্রমুখ। 

 প্রধান অতিথি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এ অর্জন ধরে রাখতে এখন ছাত্র-জনতার ঐক্য ধরে রাখতে হবে। ‘সকল শ্রেণি পেশার মানুষকে নিরাপদ রাখতে ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা স্বাধীনভাবে লেখনির মাধ্যমে দেশের মানুষের পাশে থাকার আহবান জানান। 

এসময় দৈনিক আমার সংবাদ  পত্রিকার জেলা প্রতিনিধি সাজেদুল ইসলাম মিলন, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজমুল হোসেন সহ জেলা কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy