নাটোরে ডাকাতের হাতে ৮০ বছরের বৃদ্ধ খুন, আটক ৩

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় হারেজ আলী (৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এসময় নিহতের স্ত্রীকে কুপিয়ে জখম

2024-09-17T13:31:42+00:00
2024-09-17T16:51:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে ডাকাতের হাতে ৮০ বছরের বৃদ্ধ খুন, আটক ৩
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩১ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৪ ৪:৫১ পিএম  (ভিজিট : ২৮৯)
X

নাটোরের গুরুদাসপুর উপজেলায় হারেজ আলী (৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এসময় নিহতের স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে মাসুদ, সুমন ও মনির নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা সিল্কি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃদ্ধ হারেজ আলী উপজেলার চাপিলা ইউনিয়নের সিল্কি এলাকার বাসিন্দা।

ওসি উজ্জল হোসেন বলেন, ছেলে প্রবাসে থাকায় বাড়িতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হারেজ আলী। এ সুযোগে মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বৃ-চাপিলা ইউনিয়নের সিল্কি গ্রামে হারেজ আলী বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 

এসময় ডাকাতদের উপস্থিতি টের পেলে তাদের বাধা দিতে গেলে বৃদ্ধ হারেজসহ তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দল। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে ডাকাতদের আটক করে ধরে রাখে। এতে ঘটনাস্থলে বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়। পরে গুরুতর জখম অবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ হচ্ছে বলে তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy