এশিয়ান টিভির সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

বরিশাল ব্যুরো

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো. ইব্রাহিম খান শাকিলের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার অন্যতম

2024-09-17T15:05:49+00:00
2024-09-17T15:05:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এশিয়ান টিভির সাংবাদিক হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
বরিশাল ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৫ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ঝালকাঠির নলছিটিতে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো. ইব্রাহিম খান শাকিলের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামী মো. মামুন খান (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল সোমবার (১৬ তারিখ)  রাত ১টার দিকে উপজেলার গবিন্দপুর গ্রামের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মামুন খান ওই গ্রামের মৃত হাতেম খানের পুত্র।

এরআগে গত ৭ আগষ্ট রাত ৮টার দিকে নাচনমহল ইউনিয়নের গবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারিদের নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক শাকিলের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে ওই ঘটনায় ১৯ আগষ্ট ঝালকাঠির বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।  

শুনানি শেষে বিজ্ঞ আদালত নলছিটি থানায় এজাহার গ্রহনের নির্দেশ প্রদান করেন।  গত ২৪ আগষ্ট নলছিটি থানায় এজাহার গ্রহণের পর আসামীরা পলাতক ছিল। 

গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামী মামুন খানের উপস্থিতি টের পেয়ে নলছিটি থানার পুলিশের  নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় গবিন্দপুর গ্রামে তার বসতঘর থেকে আসামী মামুন খানকে গ্রেফতার করা হয়।

নলছিটি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুরাদ আলী বলেন, গ্রেফতারকৃত মামুন খানকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy