প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ময়মনসিংহ প্রেসক্লাবের ৫লাখ টাকা প্রদান

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগীতা ও পূনর্বাসনের জন্য ময়মনসিংহ প্রেসক্লাব ও ক্লাব সদস্যদের

2024-09-17T15:15:56+00:00
2024-09-17T15:15:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ময়মনসিংহ প্রেসক্লাবের ৫লাখ টাকা প্রদান
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১৫ পিএম   (ভিজিট : ১২১)
X

ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগীতা ও পূনর্বাসনের জন্য ময়মনসিংহ প্রেসক্লাব ও ক্লাব সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের হাতে পাঁচ লাখ টাকার চেকটি হস্তান্তর করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল হক মাসুম, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ও জগদীশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, এ এইচ এম মোতালেব, বাবুল হোসেন ও শেখ মহিউদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সাংবাদিক ক্রীড়া চক্রের সভাপতি নিয়ামুল কবির সজল, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, সদস্য কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জল, নিউজ চ্যানেল জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এস এম হোসাইন শাহীদ, ডিবিসির সাংবাদিক রাকিবুল হাসান চৌধুরী রুবেল, চ্যানেল টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক, দীপ্ত টিভি ও রাইজিং বিডির মাহমুদুল হক মিলন, আরটিভির প্রতিনিধি বিপ্লব বসাক, করোতোয়ার নজীব আশরাফ হোসেন, দিনকালের আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, সময় টিভির উবাদুল হক, বিটিভির জাহানুল করিম শিমুল সহ প্রেসক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy