ভাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুর ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের আজিম নগর গ্রাম থেকে নীলা বেগম(২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

2024-09-17T16:53:32+00:00
2024-09-17T16:53:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১২৩)
X

ফরিদপুর ভাঙ্গা উপজেলার আজিম নগর ইউনিয়নের আজিম নগর গ্রাম থেকে  নীলা বেগম(২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ  উদ্ধার করেছে ভাঙ্গা  থানা পুলিশ। 

মঙ্গলবার(১৭সেপ্টেম্বর) সকালে ওই গ্রামের ওই গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের লালচান মিয়ার মেয়ে এবং দিনমজুর  সজীব মিয়ার স্ত্রী। তাদের সংসারে তিনটি কন্যা সন্তান  রয়েছে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে ,সোমবার রাতে ওই গৃহবধুর স্বামী বাইরে থেকে  বাড়ি ফিরে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তার স্ত্রীকে ডাক দেয়। অনেক ডাকাডাকির পর  কোন সাড়া না পেয়ে পরিবারের সবার সন্দেহ হয়। 

তখন বাড়ির লোকজন ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ভাঙ্গা থানা পুলিশকে খবর দিলে তারা মঙ্গলবার সকালে  ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। তাদের ধারণা  পারিবারিক অশান্তির কারণে ওই গৃহবধূ  আত্মহত্যা করে থাকতে পারে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ পরিদর্শক  মোঃ মামুন জানান, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের আজিমনগর গ্রাম থেকে এক গৃহবধুর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। এলাকায় গিয়ে জানতে পেরেছি স্বামী স্ত্রীর মধ্যে সোমবার কিস্তির টাকা নিয়ে মনোমালিন্য হয়  এর জের ধরে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে ।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান জানান, আজিমনগর ইউনিয়ন থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে  ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। পরে ময়নাতদন্ত রিপোর্টের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ সরোয়ার হোসেন 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy