আখাউড়ায় যুবদল নেতা পরিচয়ে জায়গা দখলের চেষ্টা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবদল নেতা পরিচয়ে এক শিক্ষক পরিবারের জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে

2024-09-17T17:36:29+00:00
2024-09-17T17:36:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় যুবদল নেতা পরিচয়ে জায়গা দখলের চেষ্টা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৮১)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবদল নেতা পরিচয়ে এক শিক্ষক পরিবারের জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার। 

মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর)  সকালে পৌরশহরের মালদারপাড়ায় প্রয়াত শিক্ষক আব্দুল আওয়ালের ছেলে প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম আসিফ এ সংবাদ সম্মেলন করেন।

এসময় তার মা উপজেলার নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা বেগম, তার স্ত্রী ও এক ভাড়াটিয়া উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মোঃ রিয়াজুল ইসলাম আসিফ অভিযোগ করে বলেন, আমি চাকুরী সূত্রে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকি বাড়িতে আমার মা একা থাকেন।

আমার পার্শবর্তী বাড়ির বাসিন্দা শিমুল ভূইয়ার সাথে আমাদের দখলীয় ১.৩১ শতক ভূমি নিয়ে আদালতে মামলা চলমান আছে। পূর্ব বিরোধের জের ধরে শিমুল ভূইয়া আমাদের উপর ক্ষিপ্ত রয়েছে। নানা সময়ে আমাদের সাথে খারাপ আচরণ করে আসছে।

৫ আগষ্ট সরকার পতনের পর শিমুল ভূইয়া নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে তার বাহিনী নিয়ে আমার বাড়ি ভাংচুর করে বাসার গেইট, দরজা, মূল্যবান জিনিসপত্রসহ লুট করে নিয়ে যায়। আমার বাড়ি দখল করার চেষ্টা করে। আমার ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিয়ে গালাগাল করে। 

বিষয়টি আমরা সেনাবাহিনী এবং থানা পুলিশকে জানালে পুলিশ এবং সেনাবাহিনীর টিম পরিদর্শনে আসে। শিমুল ভূইয়া তাদেরকে দালাল পুলিশ বলে হৈ চৈ করলে পুলিশ চলে যায় । বিষয়টি আমি সামাজিক ভাবে সমাধানের জন্য দীর্ঘ দিন চেষ্টা করেছি। 

কিন্তু তারা শান্তিপূর্ণ সমাধান চায় না। তারা আমার জমি জোর করে দখল করে নিয়ে যাবে অথবা আমাকে মেরে ফেলবে। যুবদলের নাম ব্যাবহার করা শিমুল ভূইয়া একা নয় তারা একটি ভূমিদস্যু সংঘবদ্ধ চক্র। এ অবস্থায় আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। আমরা সরকারের কাছে ন্যায় বিচার চাই।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ খোরশেদ আলম বলেন, বিএনপি অনেক বড় সংগঠন। আমাদের অনেক নেতা-কর্মী-সমর্থক আছে। তবে শিমুল ভূইয়া কোন পদে আছে কিনা আমি জানি না। থাকলেও কারও জায়গা সম্পত্তি দখল করলে সেটা আমরা সমর্থন করি না।

এ ব্যপারে জানতে চাইলে অভিযুক্ত শিমুল ভূইয়া বলেন, বিএস মূলে এই জায়গার মালিকানা আমাদের। তাদের সাথে মামলা চলমান আছে। হুমকি দেওয়ার তথ্য সঠিক নয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy