অংশীজনের অংশগ্রহণে আইসিবির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চট্টগ্রাম শাখার অংশীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নগরীর আগ্রাবাদ-এ

2024-09-17T17:42:34+00:00
2024-09-17T17:42:34+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অংশীজনের অংশগ্রহণে আইসিবির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪২ পিএম   (ভিজিট : ১৭৭)
X

ইনভেস্টমেন্ট  কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চট্টগ্রাম শাখার অংশীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নগরীর আগ্রাবাদ-এ অবস্থিত আইসিবি চট্টগ্রাম শাখায় অনুষ্ঠিত হয়। 

আইসিবি পরিচালনা বোর্ডের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

আইসিবি চট্টগ্রাম শাখার উপ-মহাব্যবস্থাপক জনাব লুৎফুল কাদের এর সভাপতিত্বে ও সহকারী মহাব্যবস্থাপক জনাব অচ্যুতানন্দ দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনবৃন্দ পুঁজিবাজার ও আইসিবি গ্রাহকসেবা বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। 

প্রধান অতিথি আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে গ্রাহকদের সচেতনতা ও পুঁজিবাজার সংক্রান্ত জ্ঞান আহরণের উপর গুরুত্বারোপ করেন।






Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy