স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্যর যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর পাংশায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্য জামরুল ইসলাম মন্ডল

2024-09-17T19:09:49+00:00
2024-09-17T19:09:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্যর যাবজ্জীবন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:০৯ পিএম   (ভিজিট : ১৯৯)
X

রাজবাড়ীর পাংশায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে সাবেক ইউপি সদস্য জামরুল ইসলাম মন্ডল (৫২) কে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেছে আদালত।

জামরুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে ও বাহাদুরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

মঙ্গলবার (১৭ই সেপ্টেম্বর)  দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক (জেলা জজ) মোঃ সাব্বির ফয়েজ এ রায় প্রদান করেন।  

মামলা ও আদালত সুত্রে জানাগেছে, রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে গত ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারী দিবাগত রাতে নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় গত ১মার্চ ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ১মার্চ সকালে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে ও ছাত্রীকে উদ্ধার করে।

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাড. সাইফুল ইসলাম বলেন, মামলায় অপহরণ ও ধর্ষণের দায়ে জামরুল ইসলাম মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে আদালত। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy