চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

জাসদের সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৭

2024-09-17T20:38:21+00:00
2024-09-17T20:54:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩৮ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৪ ৮:৫৪ পিএম  (ভিজিট : ৪৩১)
X

জাসদের সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে প্রয়াত এ সংসদ সদস্যের কবরে ধোঁয়া উড়তে দেখা যায়। কবরের টাইলসের বিভিন্ন অংশের ভাঙা টুকরোও পড়ে থাকতে দেখা যায়। মইন উদ্দীন খান বাদলের স্ত্রী সেলিনা খান ফেসবুকে স্ট্যাটাসে ঘটনার বিষয়টি জানান। পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছেন।
সেলিনা খান ফেসবুকে লিখেছেন, কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মইন উদ্দীন খান বাদলের পৈতৃক ভিটার কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। ...এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না।

সেলিনা খান সাংবাদিকদের বলেন, একটি গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানের ওপরের গাছ, ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দেয়। আমরা কেউ ছিলাম না। বিষয়টি থানায় জানানো হয়েছে।
সেলিনা খান আরও বলেন, একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। বাদল কখনো কোনো দুর্নীতির সঙ্গে ছিলেন না। তার কোনো বদনাম নেই। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
সাবেল সংসদ সদস্য প্রয়াত মইন উদ্দীন খান বাদল

সাবেল সংসদ সদস্য প্রয়াত মইন উদ্দীন খান বাদল

সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি দুঃখজনক।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy