মঠবাড়িয়ায় কয়েক হাজার হেক্টর জমির আমনের ব্যাপক ক্ষতি

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের মঠবাড়িয়ায় শেষ ভাদ্রের প্রায় ২ সহাস্রাধিক আমন ফসল অতি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়ায় চড়া

2024-09-18T13:40:49+00:00
2024-09-18T13:40:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় কয়েক হাজার হেক্টর জমির আমনের ব্যাপক ক্ষতি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ১:৪০ পিএম   (ভিজিট : ১৩১)
X

পিরোজপুরের মঠবাড়িয়ায় শেষ ভাদ্রের প্রায় ২ সহাস্রাধিক আমন ফসল অতি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। 

অতিবৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়ায় চড়া দামে বীজ কিনে রোপন করা ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকের মাথায় হাত। ২/৩ দিনে পানি নিষ্কাষন না হলে এবছর শতকরা ১০ ভাগ আমন ধানও কৃষকের ঘরে উঠবে না।

উপজেলা কৃষি অফিসের সূত্র মতে এ বছর ২২ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের পর অতিবৃষ্টির কারনে আমন বীজতলা নষ্ট হওয়ায় উপজেলায় বীজের চরম সংকট দেখা দেয়।

কৃষকরা কোন উপায় না পেয়ে পাশ্ববর্তী জেলা বাগেরহাট ও বরিশাললের বিভিন্ন স্থান থেকে চড়া দামে বীজ কিনে জমিতে বপন করে। বপনের শেষ মূহুর্তে অতি বৃষ্টিতে ধান ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় কৃষকরা দুচোখে অন্ধকার দেখছে।

উপজেলার ভেচকি গ্রামের কৃষক মো. রুহুল আমিন দুলাল জানান, বীজ সংকটে বিভিন্ন স্থান থেকে চড়া দামে (১ কাঠি ধানের বীজ ১২/১৩ হাজার টাকা) বীজ কিনে প্রায় ৭ একর জমিতে বপন করেছি। এখন সব জমি পানির নিচে তলিয়ে গেছে। পানিতে রোয়া নষ্ট হওয়ায় আশংকায় দুচোখে অন্ধকার দেখছেন বলে তিনি জানান।

উপজেলার নাগ্রা ভাঙ্গা গ্রামের কৃষক মো. ইব্রাহীম জানান তার প্রায় ২ একর জমির আমন ফসল পানির তলিয়ে গেছে। বেরি বাঁধে স্লুইজ গেট না থাকায় ৩/৪ দিনে পানি নিষ্কাশন হবে না। তাই ফসলের আশা ছেড়ে দিয়েছেন ইব্রাহীম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান জানান, অতি বৃষ্টির পানি ২৪ ঘন্টায় নেমে গেলে তেমন ক্ষতি হবে না। প্রায় ১০ ভাগ ফসলের ক্ষেত পানিতে ডুবে গেছে বলে তিনি জানান।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy