কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের সহিলাটি গ্রামে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাজুল ইসলাম (৬৫) নামে এক

2024-09-18T14:25:27+00:00
2024-09-18T14:29:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ নিহত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৫ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ২:২৯ পিএম  (ভিজিট : ১৩২)
X

নেত্রকোনার কেন্দুয়ায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের সহিলাটি গ্রামে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

নিহত বৃদ্ধ তাজুল ইসলাম উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নে সহিলাটি গ্রামের জম্মত আলীর ছেলে।

পরিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত একই গ্রামের লেহাজ উদ্দিন গংদের সাথে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল তাজুল ইসলাম গংয়ের। তারই জেরে গত ১৬সেপ্টেম্বর দুপুরে লেহাজ উদ্দিন গংয়ের লোকজন তাজুল ইসলামের বাড়ীতে অতর্কিত হামলা চালায়। এসময় তাজুল ইসলামকে উপর্যুপরি মারধর করে। 

এঘটনা দেখে তার মেয়ে হেনা আক্তার (৩০) এবং স্রী মরিয়ম আক্তার (৫৫) এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারধর করে। পরে পরিবারের লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এদের মধ্যে তাজুল ইসলামের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে ঢাকায় রেফার্ড করেন। পরদিন ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হবার পর চিকিৎসা চলমান অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

রোয়াইলবাড়ি ইউপি চেয়ারম্যান মো.লুৎফর রহমান বৃদ্ধ তাজুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দু:খজনক।

বুধবার (১৮সেপ্টেম্বর) সকালে কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান আকন্দের সাথে কথা হলে তিনি জানান, উপজেলার সহিলাটি গ্রামের বৃদ্ধ তাজুল ইসলামের নিহত হওয়ার ঘটনাটি শুনেছি, তার মরদেহটি ময়নাতদন্তের জন্য এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা আছে। কেন্দুয়ায় এখনও লাশ এসে পোঁছায়নি। 
 
তিনি আরও বলেন, এই ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy