কৃষি ব্যাংকের ভূঞাপুর শাখায় প্রকাশ্যে ঋণ বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ কৃষি ব্যাংকের টাঙ্গাইলের ভূঞাপুর শাখায় প্রকাশ্যে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় করা

2024-09-18T14:31:55+00:00
2024-09-18T15:57:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃষি ব্যাংকের ভূঞাপুর শাখায় প্রকাশ্যে ঋণ বিতরণ
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩১ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ৩:৫৭ পিএম  (ভিজিট : ২৩২)
X

বাংলাদেশ কৃষি ব্যাংকের টাঙ্গাইলের ভূঞাপুর শাখায় প্রকাশ্যে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায় করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী শাখা প্রাঙ্গণে এই ঋণ বিতরণ ও আদায় করা হয়।

ঋণ বিতরণ ও আদায় অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক টাঙ্গাইল জেলা শাখার উপ-মহাব্যবস্থাপক তানভির মেহেদী, ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায় সহ ভূঞাপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কৃষি ব্যাংক ভূঞাপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায় বলেন- খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক শস্য, মৎস্য, প্রাণীসম্পদ, গাভীপালন, কৃষি যন্ত্রপাতি ক্রয়, শস্য গুদামজাত ও বাজারজাতকরণ, দারিদ্রবিমোচন, কৃষি ভিত্তিক, শিল্প প্রকল্প ও চলমান ঋণ এবং এসএমই খাতে ঋণ বিতরণ করে থাকে।

তিনি আরো বলেন- এই দিন ৭৩ জন গ্রাহককে মোট এক কোটি ৮২ লক্ষ টাকার ঋণ বিতরণ ও গ্রাহকদের নিকট থেকে ৮০ লক্ষ টাকা ঋণ আদায় করা হয়।

বাবু/এস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy