চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার নামে যুবদল নেতার মামলা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালামসহ ১৪ জনের নামেচাঁদা দাবির অভিযোগেদ্রুত বিচার আইনে মামলা হয়েছে।আদালতের

2024-09-18T15:01:18+00:00
2024-09-18T19:40:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার নামে যুবদল নেতার মামলা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০১ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ৭:৪০ পিএম  (ভিজিট : ১৯২)
X

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালামসহ ১৪ জনের নামে চাঁদা দাবির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। 

আদালতের নির্দেশে দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির ৩৮০/৫০৬ ধারায় রাজাপুর থানায় মামলাটি রেকর্ড করা হয়। উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি  নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজাপুর উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মামুন হোসেনের বাড়িঘর ভাঙচুর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও তাকে মারধরের অভিযোগে উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদসহ ১৪ জনের নামে এ মামলা করা হয়।

রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদকে ফোন দিলে রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy