ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাজী সফি উল্লাহ ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে হাজী সফি উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

2024-09-18T15:25:42+00:00
2024-09-18T15:25:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাজী সফি উল্লাহ ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:২৫ পিএম   (ভিজিট : ২৪৯)
X

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে হাজী সফি উল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

বুধবার (১৮সেপ্টেম্বর) সকালে আমেরিকান প্রবাসী কামরুজ্জামান বাবুর সার্বিক পৃষ্ঠপোষকতায় বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে আর্থিক অনুদান প্রদান করেন মরহুম হাজী সফি উল্লাহ ফাউন্ডেশনের পরিচালক সিরাজ উদ্দিন বিএসসি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ফাউন্ডেশনের পরিচালক আবু বকর সিদ্দিক মারুফ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দিন, সাবেক ইউপি সদস্য সলিম উল্লাহ দুলাল, চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক করিমুল হক, বিএনপি নেতা নিজাম উদ্দিন, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক নুর আলম রিয়াদ, ছাত্রদল নেতা মেহেদী হাসান ফাহিম, প্রবাসী মো. আরাফাত, স্বেচ্ছাসেবকদল নেতা মহি উদ্দিন, যুবদল নেতা মো. আরিফ প্রমুখ।

ক্ষতিগ্রস্ত আবুল হোসেন বলেন, হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনে এ ক্লান্তি কালে আমাদের যে সহযোগিতা করেছেন এ জন্য ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ফাউন্ডেশনের পরিচালক আবু বকর সিদ্দিক মারুফ বলেন, বন্যা কালীন অত্র ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক কামরুজ্জামান বাবু পায় আড়াইশ পরিবারকে খাদ্য সহায়তা করেছেন। তারই ধারাবাহিকতায় বন্যায় যে সকল পরিবারের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিয়ন ব্যাপী প্রায় অর্ধশতাধিক পরিবারকে ঘর সংস্কারের জন্য নগদ অর্থ সহায়তা করেন।

ফাউন্ডেশনের পরিচালক সিরাজ উল্যাহ বিএসসি বলেন, হাজী শফিউল্যাহ ফাউন্ডেশন প্রচার বিমুখ হয়ে পূর্ব থেকে সহযোগিতা করে আসছেন। তারই ধারাবাহিকতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের এ নিয়ে ৩য় ধাপের মত সহযোগিতা করছেন। আগামীতেও এ এলাকার মানুষদের জন্য মানবিক সকল সহযোগিতা অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy