লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধানক্ষেত থেকে রমজান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৮ সেপ্টেম্বর) ভেলাবাড়ি

2024-09-18T16:24:48+00:00
2024-09-18T18:28:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লালমনিরহাটে ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৪ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ৬:২৮ পিএম  (ভিজিট : ২১৭)
X

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধানক্ষেত থেকে রমজান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।
 
নিহত রমজান আলী ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের আহাদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি রমজান আলী। 

বুধবার সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়দের ধারণা, রাতে বাড়ি ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy