বিআরডিবির নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল

গৌরনদী প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদী বিআরডিবির নির্বাচনে উপলক্ষে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম

2024-09-18T17:06:59+00:00
2024-09-18T17:11:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিআরডিবির নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনের মনোনয়নপত্র দাখিল
গৌরনদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৬ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৪ ৫:১১ পিএম  (ভিজিট : ২৫০)
X

বরিশালের গৌরনদী বিআরডিবির নির্বাচনে উপলক্ষে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ পাঁচজন প্রার্থী  মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
 
বুধবার উপজেলা বিআরডিবির কার্যালয়ে নির্বাচন কমিশনার জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক আমিনুল ইসলামের কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির সদস্য সচিব সাবেক কাউন্সিলর  ফরিদ মিয়া, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এইচএম নজরুল ইসলাম ও বরিশাল জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক সোহানুর রহমান সোহাগ। 

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা মনোনয়নপত্র দাখিল করেছেন। 

পৃথক মনোনয়নপত্র দাখিলকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy