শ্রীমঙ্গলে স্যানিটেশন প্ল্যান ও গাইডলাইন কর্মশালা

শ্রীমঙ্গল প্রতিনিধি

সারাবাংলা

শ্রীমঙ্গলে অন্তর্ভুক্তিমুলক স্যানিটেশন প্ল্যান ও গাইডলাইন তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল পৌর অডিটোরিয়ামের কনফারেন্স

2024-09-19T13:57:42+00:00
2024-09-19T13:57:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে স্যানিটেশন প্ল্যান ও গাইডলাইন কর্মশালা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৭ পিএম   (ভিজিট : ১৩৩)
X

শ্রীমঙ্গলে অন্তর্ভুক্তিমুলক স্যানিটেশন প্ল্যান ও গাইডলাইন তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল পৌর অডিটোরিয়ামের কনফারেন্স হলে ম্যাক বাংলাদেশের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শাহিনা আক্তার।

অন্তর্ভুক্তিমুলক স্যানিটেশন প্ল্যান ও গাইডলাইন বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান।

ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এসএ হামিদ এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন জাইকা'র সলিড ওয়াস্ট মেনেজম্যান্ট এক্সপার্ট ড. তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. রুমানা আফ্রিন, রিসার্চ অফিসার সৈয়দা অনিকা আনজুম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, উপজেলা ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন খান।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy