পিরোজপুরে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুর জেলা হাসপাতালের নার্সরাএকদফা দা‌বি‌তে পতাকা মি‌ছিল ও কর্মবির‌তি পালন ক‌রেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং

2024-09-19T17:31:14+00:00
2024-09-19T17:31:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিরোজপুরে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৬৭)
X

পিরোজপুর জেলা হাসপাতালের নার্সরা একদফা দা‌বি‌তে পতাকা মি‌ছিল ও কর্মবির‌তি পালন ক‌রেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের একদফা দাবিতে ঘণ্টাব‌্যাপী এ কর্মবিরতি পালন করেছেন নার্সরা। 

বৃহস্পতিবার দুপু‌রে জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে এই পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউটের সব নার্সিং কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা পতাকা মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় আন্দোলনরত নার্সরা তাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতির ঘোষণা দেন।

নার্সিং ইনস্টিটিউট পিরোজপুরের শিক্ষার্থী তৈমুর রহমান রাজ্জাক বলেন, বিজিএনএম এর আওতায় সব পরিচালক, মহাপরিচালক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আসন সম্মূহতে নন নার্স ও প্রশাসনিক ক্যাডারদের অপসারণ করে ওই আসনগুলোতে আমাদের নার্সদের পক্ষ থেকে যারা মেধাবী, যোগ্য, মাস্টার্স ও পিএইচডিধারী তাদের দেওয়ার দাবিতে আজকের এই পতাকা মিছিল। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতিতে থাকবো।

গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পেশাকে নিয়ে কটূক্তি করেন। যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নার্সদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রদানকে ‘ভুল’ বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে ৯ সেপ্টেম্বর থেকে নার্সদের আন্দোলন শুরু হয়।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy