আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদর দফতর

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

মব জাস্টিসের নামে মানুষ পিটিয়ে মেরে ফেলা কোনোভাবেই কাম্য হতে পারে না উল্লেখ করে পুলিশ সদর দফতর থেকে

2024-09-20T13:04:00+00:00
2024-09-20T13:04:00+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদর দফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১:০৪ পিএম   (ভিজিট : ১৬১)
X

মব জাস্টিসের নামে মানুষ পিটিয়ে মেরে ফেলা কোনোভাবেই কাম্য হতে পারে না উল্লেখ করে পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারও নেই। কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না।
 
কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ হেডকোয়ার্টার্স দেশের সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে।

বাংলাদেশ পুলিশ দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।
 
গত বুধবার ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামীম মোল্লাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়।

অপরদিকে খাগড়াছড়িতে চুরির অপরাধে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। গত ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy