কালিয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, আহত ২

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছে। এছাড়াও ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর

2024-09-20T14:06:07+00:00
2024-09-20T14:06:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় বিএনপির কার্যালয় ভাঙচুর, আহত ২
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ২:০৬ পিএম   (ভিজিট : ১৩৬)
X

নড়াইলের কালিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছে। এছাড়াও ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কালিয়া উপজেলার বুড়িখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন-হেকমত শেখ (৩৬),আমিনুর গাজী (৩৭)। হেকমত শেখ বুড়িখালী গ্রামের মনজু শেখের ছেলে ও আমিনুর গাজী একই  গ্রামের কওসার গাজীর ছেলে। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ও তার স্বজনরা জানায়, পুরুলিয়া ইউনিয়নের বুড়িখালী বাজারে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত আকুবর শেখ ও আওয়ামী লীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের মধ্যে দীর্ঘ দিন চলে আসছিল। 

বৃহস্পতিবার বিকালে বিএনপি সমর্থিত আকুবর শেখ বুড়িখালী বাজারে বিএনপি অফিসে দলীয় কর্মীদের নিয়ে মিটিং করে। মিটিং শেষে সন্ধ্যার পরে বিএনপির অফিস থেকে বের হলে আওয়ামীলীগ সমর্থিত জালাল খান ওরফে ধলা মেম্বরের সহযোগিরা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেকমত শেখকে টেটাবিদ্ধ ও আমিনুর গাজীকে গুলি করে। 

পরে স্বজনরা গিয়ে তাদেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক উচ্চতর চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার জেরে বুড়িখালী বিএনপির অফিসসহ ৪ থেকে ৫টি দোকান ভাংচুর করা হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক শরীফ মোহাম্মদ হাসান বলেন, একজনের হাতে টেটাবিদ্ধ হয়েছে। অপর জনের গুলি লেগেছে কিনা তা এক্সরে রির্পোট ছাড়া বলা যাচ্ছে না।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন। তিনি বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy