যশোরে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ২

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের অভয়নগর উপজেলায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় একজন নিহত ও ২জন আহত হয়েছেন।বৃহস্পতিবার দিবাগত

2024-09-20T15:11:20+00:00
2024-09-20T15:11:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১১ পিএম   (ভিজিট : ১২৯)
X

যশোরের অভয়নগর উপজেলায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় একজন নিহত ও ২জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মশরহাটী গ্রামে আব্দুল কুদ্দুসের চায়ের দোকানের সামনে রাস্তার ওপর এ হামলার ঘটনা ঘটে।

নিহত মতিয়ার রহমান বিশ্বাস ওরফে মতি বিশ্বাস (৪৬) উপজেলার মশরহাটী গ্রামের মৃত হাশেম আলী বিশ্বাসের ছেলে। আহত দুজন হলেন- উপজেলার বনগ্রামের মৃত মজিদ শেখের ছেলে মশরহাটী গ্রামের আবুল হোসেন বাবুর ভাড়াটিয়া মো. হালিম (৩৫) ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে মনিরুল ইসলাম লিটন (৪০)। 

অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল মতি ও তার দুই সহযোগীর হালিম ও লিটনের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে মতি বিশ্বাসের পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। মৃত্যু নিশ্চিত ভেবে অস্ত্রধারীরা চলে যায়। 

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ রক্তাক্ত জখম অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছড়া হালিম ও লিটনকে খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়। 

তিনি আরো জানান, লিটন খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং হালিম শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেছে তার স্বজনরা।

ওসি আকিকুল ইসলাম আরো জানান, হামলা ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy