আওয়ামী লীগ সরকারকে বিচারের আওতায় আনতে হবে: ব্যারিস্টার খোকন

চাটখিল প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী

2024-09-20T19:51:32+00:00
2024-09-20T19:51:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ সরকারকে বিচারের আওতায় আনতে হবে: ব্যারিস্টার খোকন
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫১ পিএম   (ভিজিট : ১৪৭)
X

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন তত্ত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার যত খাতে চুরি, লুটপাট ও ব্যাংক ডাকাতি করেছে তাদেরকে অবশ্যই  বিচারের আওতায় আনতে হবে। 

তিনি আরো বলেন, সন্ত্রাসীদের গডফাদারদের কে আটক করতে হবে এবং সন্ত্রাসীদের হাতে থাকা সকল অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এইসব অবৈধ অস্ত্র বিএনপি, আওয়ামীলীগ, জায়ামাত যে দলের কাছে থাকুক, তাদেরকে আটক করতে হবে। এক মাসের অধিক সময় পার হলেও এখন পর্যন্ত কেনো অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি প্রশ্ন করেন তিনি।

এ সময় তিনি সকল মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদেরকে গ্রেফতারের দাবি জানান।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং সংসদ নির্বাচনের সময় ভোট কেন্দ্র গুলো দখল করে নিয়েছে। কেউ ভোট দিতে পারেনি, তারা জনগণের বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দিয়েছে। আঠারো সালের নির্বাচনে পুলিশ আমাকেও গুলি করেছেন, চাটখিলে মামুনসহ চারজনকে গুম করেছে।

শুক্রবার সকালে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন নোয়াখালীর চাটখিল উপজেলার দক্ষিণ বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তবে এ সব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আবু হানিফ, পৌর সভার সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক দেওয়ান শামসুল আরিফিন শামীন, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা যুগ্ন আহ্বায়ক আলা উদ্দিন, আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, যুবদল নেতা তারেক আজিজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু প্রমুখ।

এছাড়া ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন চাটখিলের পূর্ব পরকোট, বৈকুন্ঠপুর, নয়নপুর, শিবপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ সামগ্রী বিরতন করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy